খেলা

ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড

এক দিনের আন্তর্জাতিক ম্যাচে বিশ্বরেকর্ড গড়লো নিউজিল্যান্ডের নারী দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪৯০ রান করল সুজি বেটসের দল।
কিউই অধিনায়ক একাই করেছেন ৯৪ বলে ১৫১ রান। ২৪টি বাউন্ডারি দিয়ে ইনিংসটি সাজিয়েছেন তিনি। ৭৭ বলে ১২১ রান করেন ম্যাডি গ্রিন। অ্যামেলিয়া কের ৪৫ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। জেস ওয়াটকিন ৬২ রান করেন।
আয়ারল্যান্ডের হয়ে কারা মারে জোড়া উইকেট নিলেও, ১০ ওভার বল করে দেন ১১৯ রান।
রেকর্ডগড়া সংগ্রহের জবাবে মাত্র ১৪৪ রানেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ডের নারী দল। ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন লে ক্যাসপেরেক। ফলে ৩৪৬ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড।
পুরুষদের একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রান ৩ উইকেটে ৪৪৪। ২০১৬ সালের অগাস্টে নটিংহ্যামে পাকিস্তানের বিরুদ্ধে এই রান তুলেছিল ইংল্যান্ড। মহিলাদের একদিনের আন্তর্জাতিকে এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড নিউজিল্যান্ডেরই ছিল। ১৯৯৭ সালের জানুয়ারিতে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে ৪৫৫ রান করেছিল নিউজিল্যান্ড। আজ সেই রেকর্ড উন্নত করল তারা।
মহিলাদের একদিনের আন্তর্জাতিকে এই নিয়ে তৃতীয়বার কোনো দল ৪০০-র বেশি রান করল। নিউজিল্যান্ডের আগে এই নজির গড়েছিল অস্ট্রেলিয়া। ১৯৯৭ সালের ডিসেম্বরে মুম্বইয়ে ডেনমার্কের বিরুদ্ধে ৩ উইকেটে ৪১২ রান করেছিল অস্ট্রেলিয়া। পুরুষদের একদিনের আন্তর্জাতিকে ১৮ বার ৪০০-র বেশি রান করেছে কোনো দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button