চীনে রহস্যময় রোগে আক্রান্ত মার্কিন কূটনীতিকরা

রহস্যময় রোগে ভুগছেন এমন উদ্বেগে চীনের গুয়াংঝু থেকে একদল কূটনীতিককে দেশে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিউবায় যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মীরা যে ধরনের ব্রেন ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন এই রোগটির তার অনুরূপ বলে বুধবার জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
মুখপাত্র হিদার নোয়ার্ট এক বিবৃতিতে জানিয়েছেন, চীনের দক্ষিণাঞ্চলীয় ওই শহরটিতে সরকারি এক কর্মী ‘অসুস্থতায় ভুগছেন’ এটি নিশ্চিত করার পর গুয়াংঝু কন্স্যুলেটের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের পরীা করতে সেখানে একটি টিম মোতায়েন করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, ‘এ পর্যন্ত পরীক্ষার যে ফলাফল পাওয়া গেছে তার ভিত্তিতে তাদের রোগ লক্ষণ ও সাথে পাওয়া আনুষঙ্গিক তথ্যগুলো আরো যাচাই ও ব্যাপকভাবে পরীা করতে বেশ কয়েকজন ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছে মন্ত্রণালয়’। তিনি আরো বলেন, ‘যে লণগুলোর কথা বলা হয়েছে সেগুলোর কারণ শনাক্ত করতে চিকিৎসকেরা সব ধরনের পরীা চালিয়ে যেতে থাকবেন এবং ফলাফলগুলো আগে আক্রান্ত সরকারি কর্মীদের ক্ষেত্রে যা লক্ষ্য করা গেছে সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কি না বা পুরোপুরি সম্পর্কহীন তা যাচাই করে দেখবেন।’
বুধবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, চীনে অদ্ভুত শব্দ শোনার পর অসুস্থবোধ করা অন্তত দুই আমেরিকানকে ফিরিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর কিউবায় যুক্তরাষ্ট্রের ২৪ জন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ওই বিশেষে লণগুলো প্রকাশ পেয়েছিল, মস্তিষ্কের হালকা আঘাতজনিত জখমের সাথে যেগুলোর মিল ছিল। হাভানার মার্কিন দূতাবাসের কূটনীতিকদের মধ্যে দেখা দেয়া ওই অসুস্থতা নিয়ে কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছেন, ‘ওই অব্যাখ্যাত রোগের বিষয়ে বিভিন্ন সংস্থার তৎপরতা পরিচালনার জন্য গত মাসে একটি টাস্ক ফোর্স গঠন করেছে মন্ত্রণালয়।’ আক্রান্ত ব্যক্তিরা যে জখমে ভুগছেন তার সুনির্দিষ্ট প্রকৃতি ও সব ঘটনার ক্ষেত্রে একই কারণ বিরাজ করছে কি না, তা তখনো স্থির হয়নি বলে বিবৃতিতে জানিয়েছিলেন তিনি। রয়টার্স




