রাজনীতি

ছাড়পত্র দিয়ে দেন আমরা দেশ থেকে চলে যাই’

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পাটির ইফতার মাহফিলে হামলা, অফিস, সংসদ সদস্যের গাড়ী ভাংচুর ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবীতে সরাইলে সংবাদ সম্মেলন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল মৃধা। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় হোটেল লাল শালুকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার পৌর কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলাকারীদের শাস্তি দাবী করেন। তিনি বলেন, হামলা চলাকালে ঘটনাস্থলে উপস্থিত কমপক্ষে ৫০জন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনার পর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মনির বাদী হয়ে হামলাকারী অহায়েদুল হক অহাবসহ ৫ জনের নামে ও অজ্ঞাত নামা ৫০-৬০জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করা হলেও এখন পর্যন্ত পুলিশ মামলাটি রেকর্ড করেনি ।
এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি এ ঘটনায় জেলা আওয়ামীলীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীর হাত থাকার ইঙ্গিত করে বলেন, আমার নির্বাচনী এলাকায় অনেক উন্নয়নমূলক কাজে তিনি অনৈতিকভাবে হস্তক্ষেপ করেন। আওয়ামী লীগ ও জাতীয়পার্টি শান্তিপূর্ণভাবে সমঝোতা করে চললেও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ শুধুমাত্র নমিনেশনের প্রতিহিংসায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে বৈরী আচরন করে যাচ্ছে।
হামলাল ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ ঘটনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করলে ৭২ ঘন্টা পর ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির অপসারণ ও হামলাকারীদের বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কপথ ও নৌপথ অবরোধ করা হবে। সংবাদ সম্মেলনের তিনি পুলিশের চট্টগ্রাম বিভাগের ডিআইজিকে লক্ষ্য করে বলেন, শান্তিপূর্ণভাবে এ দেশে যদি বসবাস করতে দেওয়া না হয় তবে ছাড়পত্র দিয়ে দেন, আমরা দেশ থেকে চলে যাই।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা রেজাউল করিম ভূইঁয়া, সরাইল উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব মো: হুমায়ূন কবির, আশুগঞ্জ জাতীয় পার্টির সদস্য সচিব মেরাজুল হক সিকদার, জাতীয়পার্টি নেতা ও কালিকচ্ছ ইউপ চেয়াম্যান শরাফত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button