খেলা

আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষ চার দল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি। এরপর প্লে-অফের খেলা শুরু হবে। শীর্ষ চারটি দল সেখানে খেলবে। এর মধ্য থেকে দুটি দল ফাইনালে খেলবে। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তবে বাকি দুটি দল এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে শাহরুখ খানের কলকাতা নাইটরাইডার্স। আর চতুর্থ স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের পয়েন্টের পার্থক্য দুই।
আরো একটি করে ম্যাচ আছে কলকাতা ও মুম্বাইয়ের। তৃতীয় স্থানের জন্য কলকাতার খুব দুশ্চিন্তার কারণ নেই। তবে মুম্বাইয়ের হিসেব আলাদা।
চতুর্থ স্থানের জন্য আরো দুটি দল লড়ছে। তারা হলো কিংস ইভেলেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস। মুম্বাইসহ তিনটি দলের পয়েন্ট ১২। তবে নেট রান রেটে এগিয়ে মুম্বাই। ২০ মে শেষদিন শেষ ম্যাচটি মুম্বাইয়ের। প্লে-অফ নিশ্চিত করতে ওই দিন পর্যন্ত মুম্বাইকে অপেক্ষা করতে হবে।
দেখুন পয়েন্ট টেবিল :

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button