শিক্ষা

নিরাপত্তা নিশ্চিতের দাবি ঢাবি শিক্ষকদের

শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সহ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদেও সংগঠন সাদা দলের শিক্ষকেরা। একইসাথে অবিলম্বে কোটা সংস্কার কওে তার প্রজ্ঞাপন জারি করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। এ দাবিতে আজ সোমবার সকালে ঢাবি ক্যাম্পাসে এক মৌন মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে থেকে সাদা দলের মৌন মিছিলটি শুরু হয়ে কলা ভবনের চারপাশ প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খানের সভাপতিত্বে মৌন মিছিলে অংশ নেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুর রশিদ, অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক মোশাররফ হোসেন ভুইয়া, ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. আল মোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. শামছুল আলম, ড. এহসানুল মাহবুব জুবায়ের, সাবরিনা শাহনাজ, ইসরাফিল প্রামাণিত রতন, মুহাম্মদ রফিকুল ইসলাম, দাউদ খান, মুহাম্মদ মিজানুর রহমান সহ অনেক শিক্ষক।
মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কিছু দাবি তুলে অধ্যাপক আখতার হোসেন খান বলেন, সরকারি চাকুরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত অনাকাক্সিক্ষত ঘটনাবলিতে আমরা উদ্বেগ প্রকাশ করছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং বহিরাগতদের হামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
ভিসি ভবনে ন্যাক্কারজনক হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ড. আখতার হোসেন খান বলেন, আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর সব ধরণের নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদ করছি এবং নিন্দা জানাচ্ছি। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের নিরাপত্তা দাবি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, বিশেষ করে হল প্রশাসনের কাছে, শিক্ষার্থীবান্ধব, দায়িত্বশীল, ও মানবিক আচরণ প্রত্যাশা করছি।
তিনি বলেন, হলে এবং ক্যাম্পাসে দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে অবিলম্বে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের উপদেশ হচ্ছে “প্রতিহিংসা বর্জন করো, কারণ প্রতিহিংসা কেবল প্রতিহিংসারই জন্ম দেয়, সমস্যার সমাধান করে না”। চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যমূলক কোটা প্রথার যৌক্তিক সংস্কার করে প্রজ্ঞাপন জারি করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button