শিক্ষাশিরোনাম

ঢাবির বিভিন্ন ছাত্রী হল থেকে মিছিল করে বিক্ষোভে যোগদান

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভরত সাধারন শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রী হল থেকে বেরিয়ে বিক্ষোভে ও মিছিলে যোগ দিয়েছে হাজারো ছাত্রী। রোববার রাতে তারা হলের ভেতর থেকে মিছিল করলেও আজ সোমবার দুপুরে উত্তাল পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তারা যোগ দেন।
এ সময় শামসুন্নাহার হল থেকে প্রায় আট শ’ ছাত্রীর একটি মিছিল বের হয়ে বিক্ষোভে যোগ দেন। এরপর একে একে বিভিন্ন হল থেকে দলে দলে ছাত্রীদের মিছিলে মুখরিত হয় ঢাবি ক্যাম্পাস। তার কিছুক্ষণ পরই রোকেয়া হল থেকে কয়েক শ’ ছাত্রী বিক্ষোভে যোগ দিতে মিছিল করে রাজু ভাস্কর্য়ের সমানের সমাবেশে যোগ দেন।
রাজু ভাস্কর্ষের সামনে বিক্ষুদ্ধ অবস্থান বিক্ষোভকারীদের
আজ সূর্যাস্তের আগেই আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে যারা আটক হয়েছেন তাদের মুক্তি না দিলে সারাদেশে দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়বে বলে ঘোষণা দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতারা। আর কোট সংস্কারের দাবিতে সারা দেশের সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আন্দোলন চলছে।
সোমবার সকাল থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায়। দুপুরের পর রাজু ভাস্কর্ষের সামনে অবস্থান বিক্ষোভকারীরা। বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের। তবে দুপুর দেড়টার পর হাজারো শিক্ষার্থী জড়ো হন সেখানে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আন্দোলনের ধাওয়ার মুখে পুলিশ ক্যাম্পাস ত্যাগ করে হাইকোর্টের সামনে অবস্থান নেয়।
রাতভর সংঘর্ষের পর যেকোনো পরিস্থিতি আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে র‌্যাব-পুলিশ। জলকামান ও রাইট ভ্যান নিয়ে শাহবাগ এলাকায় অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button