রাজনীতি

দুদককে দিয়ে নতুন প্রকল্প খুলেছে সরকার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা দিয়ার মুক্তি আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই দুদককে কাজে লাগানো হচ্ছে। হঠাৎ করে বিএনপির সিনিয়র নেতা ও তাদের পরিবারের বিরুদ্ধে অবৈধ টাকা লেনদেনের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। যা মিথ্যা এবং বানোয়াট। আসলে সরকার দুদককে দিয়ে নতুন প্রকল্প খুলেছে। তারা আবারো একটি ভোটার বিহীন নির্বাচন করতে চায়। কিন্তু সেটা তারা করতে পারবে না।
আজ মঙ্গলবার দুপুরে নয়া পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব বলেন।
ড. মোশাররফ হোসেন বলেন, সরকার খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বাধাদান এবং বিএনপিকে কালিমালিপ্ত করতেই আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যা মিথ্যা ও বানোয়াট।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকতুল্লাহ বুলু, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান প্রমুখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button