শিক্ষা

বেরোবির ডালিয়া নওশীনসহ ১০০ তরুণের ভারত সফর

বেরোবি প্রতিনিধি: ভারত সরকারের আমন্ত্রনে এবারও দেশটিতে যাচ্ছে বাংলাদেশের ১০০ তরুণ-তরুণী। ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন ভিজিট টু ইন্ডিয়া’ শীর্ষক এ আয়োজনে দলটি গতকাল শনিবার সকালে দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে এবং আগামী ১লা এপ্রিল দেশে ফিরবে।
প্রতি বছরের মতো ভারত সরকারের আমন্ত্রণে এবারও দেশটিতে বাংলাদেশের ১০০ জন ইয়ূথকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবারের আয়োজনে দলটির সফর সঙ্গী হিসেবে জায়গা করে নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ডালিয়া নওশীন। তাঁর বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে।
জানা গেছে, সফরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডেলিগেট দলের সঙ্গে দেখা করবেন। স্টেট পার্টনার মহারাষ্ট্র দিল্লি, আগ্রা ও মুম্বাই ভ্রমণের মাধ্যমে শেষ হবে সফর। সফরকারীরা ভারতের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রযুক্তি উৎকর্ষ ঘুরে দেখবেন। পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতিকে সেখানকার মানুষের মাঝে তুলে ধরার সুযোগ পাবেন তারা। এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে বলে ধারনা করা হচ্ছে।
বাংলাদেশ যুব প্রতিনিধি দলের এবারের সফরটি সপ্তম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ৪৮ তরুণ এবং ৫২ তরুণী। যাদেরকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন চিকিৎসক, শিল্পী, ক্রীড়াব্যক্তিত্ব, সাংবাদিক, প্রকৌশলী, মডেল, রেডিও জকি, শিক্ষার্থী ও সমাজকর্মী।
দেশ ছাড়ার আগে এ ভ্রমণ সম্পর্কে জানতে চাইলে ডালিয়া নওশীন বলেন, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রতিযোগিতা করে এই দলের জন্য নির্বাচিত হয়েছি। ভেবে ভালো লাগছে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমি আমার দেশ, দেশের সংস্কৃতি, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়কে সেখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয় থেকে মনোনয়ন দেয়ার জন্য তিনি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, দলের জন্য নির্বাচিত হওয়ার পর ব্যস্ততার কারনে সবার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, ভ্রমন শেষে ফিরে এসে সবার সঙ্গে সাক্ষাত করবেন। সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।
উল্লেখ্য, ডালিয়া নওশীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অতি পরিচিত মুখ। তিনি লেখা পড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরে নানা সামাজিক কর্মকান্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তাঁর আদি বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে হলেও বর্তমানে পরিবারের সঙ্গে রংপুর শহরের আর.কে রোডে বসবাস করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button