উপমহাদেশশিরোনাম

মুসলিমদের ওপর হামলার তদন্ত করবে শ্রীলঙ্কা : কারফিউ প্রত্যাহার

শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে মুসলমানদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে দেশটির সরকার। হামলার পর প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশব্যাপী দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করেন। খবর এএফপি’র।
সিরিসেনার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, অবসরপ্রাপ্ত তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত একটি প্যানেল এ ঘটনা তদন্ত করবেন।
দেশটিতে চার দিনের এই সহিংসতায় তিনজন নিহত ও অপর ২০ জন আহত হন। এ সময় দুই শ’র বেশি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়।
এদিকে সরকারি কর্মকর্তারা জানান, রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত ওই জেলার কারফিউ শনিবার ভোর থেকে তুলে নেয়া হলেও সেখানে পুলিশের পাশাপাশি সেনা টহল অব্যাহত রয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় এ দ্বীপ রাষ্ট্রে সামরিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মুসলিমদের জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
দেশটিতে কয়েকশ’ বৌদ্ধ ভিক্ষু ও মানবাধিকার কর্মী মুসলমানদের ওপর হামলার ঘটনার শুক্রবার কঠোর নিন্দা এবং তারা অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে।
পুলিশ জানায়, এ দাঙ্গার ঘটনায় এখন পর্যন্ত প্রায় দেড় শ’ জনকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button