
ইন্দোনেশিয়ার ১৪ বছরের এক বালক ‘ডিম পেড়ে’ বিস্ময়ের সৃষ্টি করেছে। এ ঘটনায় পুরো বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইন্দোনেশিয়ার সাউথ সুলাওয়েসি প্রদেশের কাবুপাতেন গোয়া গ্রামের ১৪ বছরের কিশোর আকমল ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ২০টি ডিম পেড়েছে।
আকমলকে এ ঘটনায় বারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারদের সামনেই দুইটি ডিম পেড়েছে আকমল। আকমল জানান, ২০১৬ সাল থেকে সে এ পর্যন্ত ২০টি ডিম পেড়েছে।
বর্তমানে ‘সায়েচ ইউসুফ সুংগুমিনাসা’ হাসপাতালে চিকিৎসা চলছে আকমলের। এ ঘটনায় চিকিৎসকরা রীতিমতো অবাক। এক্সরে করে তার পেটের ভেতরে দুটি মুরগির ডিমের মতো বস্তুও খুঁজে পেয়েছেন তারা। পরে তার পায়ু পথে অপারেশন করে সেগুলো বের করে আনা হয়। ডেইলি মেইল



