জাতীয়

ঢাকা বার নির্বাচন ২৭ ও ২৮ ফেব্রুয়ারি

এ নির্বাচনের কমিশনার অ্যাডভোকেট সালমা হাই টুনি জানান, ঢাকা বার-এর কার্যনির্বাহী কমিটির ২৭টি পদের বিপরীতে মোট ৫৫ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা আইনজীবী সমিতিতে নিবন্ধিত আইনজীবীর সংখ্যা প্রায় ২২ হাজার ২৪ জন হলেও বৈধ ভোটারের সংখ্যা ১৬ হাজার ১২৯ জন।
এখানে প্যানেলভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। একটি সাদা প্যানেল অপরটি নীল প্যানেল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সমমনাদের সমর্থনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিতদের হচ্ছে সাদা প্যানেল। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনাদের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল।
সাদা প্যানেলের বিভিন্ন পদে প্রার্থীরা হচ্ছেন- সভাপতি পদে আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মামুন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি পদে মো: রুহুল আমিন, ট্রেজারার পদে আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে মো: কামাল হোসেন পাটওয়ারী।
নীল প্যানেলের বিভিন্ন পদে প্রার্থীরা হচ্ছেন- সভাপতি পদে গোলাম মোস্তফা খান ও সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান। সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম দেওয়ান, সহ-সভাপতি পদে এ আর মিজানুর রহমান, ট্রেজারার পদে মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত উল্লাহ ভুইয়া
২৭টি পদে বড় দুই প্যানেলের বাইরে সদস্য পদে একজন স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনার সালমা হাই টুনি বাসসকে বলেন, আশা করছি সব ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে এ ক্ষেত্রে বাস্তবতা হলো ৮০-৮৫ ভাগ ভোট পড়তে পারে। অতীতেও এরূপই দেখা গেছে।
নির্বাচন উপলক্ষে ঢাকা বার এলাকায় প্রার্থী প্যানেল ও তাদের সমর্থিতদের প্রচারণায় সরগরম। ঢাকা বার ছাড়াও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতেও ঢাকা বার নির্বাচনের প্রার্থী ও তাদের সমর্থকেরা ভোট প্রার্থণা করছেন। এছাড়াও আইনজীবীদের বিভিন্ন চেম্বার, ফেইস বুক, এসএমএস ও মোবাইলেও ভোট প্রার্থনা করছেন প্রার্থী এবং তাদের সমর্থকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button