উপমহাদেশশিরোনাম

জয়পুরের রাস্তায় দাড়িয়ে প্রস্রাব ভারতের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ভারতের জয়পুরের রাস্তার ধারে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখা গেছে রাজস্থান রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী কালীচরণ সরাফকে। তার এই কীর্তির ছবি ক্যামেরাবন্দি হয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনায় পড়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ এর বার্তা নিয়ে যেখানে দেশ জুড়ে প্রচারাভিযান চালাচ্ছে বিজেপি। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রীর এই কীর্তি বেজায় অস্বস্তিতে ফেলেছে বিজেপি নেতৃত্বকে। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্ত্রীর এই কাজের সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। যদিও রাস্তায় প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা করার নিয়ম চালু রয়েছে রাজস্থানে। অনেকে বলছেন, মন্ত্রীই যদি নিয়ম ভাঙেন, তাহলে সাধারণ মানুষ কী করবেন!

এই ছবি সামনে আসার পর মন্ত্রীকে প্রশ্ন করা হলে কালীচরণের সাফ জবাব, ‘এটা কোনো বড় ইস্যু নয়।’ এই ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রীর বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি অর্চনা শর্মা। তিনি বলেন, ‘যখন স্বচ্ছ ভারত অভিযানে প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে, সেই সময়ে নেতাদের এই সব জঘন্য কীর্তির ফলে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button