খেলা

রেকর্ড গড়ে জিতল শ্রীলঙ্কা

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে সহজেই জিতে নিলো শ্রীলঙ্কা। বাংলাদেশ যেমন আজ সর্বোচ্চ দলীয় স্কোর করেছে, তেমনি শ্রীলঙ্কাও সর্বোচ্চ স্কোর চেজ করে জয় তুলে নিলো। মিরপুরে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ১৯৩ রান। জবাবে শ্রীলঙ্কা ৪ উইকেটে করে ১৯৪ রান। ২০ বল বাকি থাকতেই তারা ৬ উইকেটে জয় পেয়েছে। এর ফলে টি২০ সিরিজে তারা ১-০ গোলে এগিয়ে গেল।
ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটসম্যানেরা ঝড় তুললেও আজ বোলাররা কাঙ্ক্ষিত সুবিধা আদায় করতে পারেনি। ফলে আবারো শ্রীলঙ্কার কাছে হারতে হলো।
টি-২০ তে সর্বোচ্চ দলীয় সংগ্রহ বাংলাদেশের
নিজেদের টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ। চলমান টুয়েন্টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শ্রীলংকার বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান করে নতুন এ রেকর্ড গড়ে টাইগাররা।
এ ম্যাচের আগে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ৫ উইকেটে ১৯০ রান। ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ঐ স্কোর গড়েছিলো বাংলাদেশ। টি-২০ ইতিহাসে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৯ উইকেটে ১৮৯ রান। ২০১৩ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে সেটি করেছিলো টাইগাররা।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলের পক্ষে মুশফিকর রহিম ৪৪ বলে অপরাজিত ৬৬, সৌম্য সরকার ৩২ বলে ৫১, জাকির হোসেন ৯ বলে ১০, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৩১ বলে ৪৩, সাব্বির রহমান ১, আফিফ হোসেন শূন্য ও আরিফুল হক অপরাজিত ১ রান করেন। অতিরিক্ত ছিলো ২১ রান। এতে নিজেদের টি-২০তে সর্বোচ্চ রানের দলীয় সংগ্রহ দাঁড় করাতে পারে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button