আন্তর্জাতিক সংবাদ

মালিতে ফরাসি সৈন্যদের হামলায় নিহত ১০

মালির উত্তর-পূর্বাঞ্চলে আলজেরীয় সীমান্তের কাছে তিঞ্জাউয়াতেনের ইলাদ আগ গালি নেটওয়ার্কের প্রধান ঘাঁটিতে ফরাসি বিমান হামলায় কমপক্ষে ১০ সন্ত্রাসী নিহত হয়েছে।
স্থানীয় ও বিদেশী সেনা সূত্রে একথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় সামরিক সূত্রে বলা হয়, ‘বুধবার আলজেরিয়ার সীমান্তবর্তী তাঞ্জাউয়াতেনের কাছে ফরাসী নেতৃত্বাধীন বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অভিযান চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও দুটি গাড়ি ধ্বংস হয়েছে।’
সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এই অভিযানে মালি সেনাবাহিনীর সাবেক এক কর্নেল নিহত হয়েছেন। তিনি পক্ষ ত্যাগ করে সন্ত্রাসীদের সাথে যোগ দিয়েছিলেন।
মালির এক বিদেশী নিরাপত্তা সূত্র জানিয়েছে, ‘তিঞ্জাউয়াতেনের ইলাদ আগ গালি নেটওয়ার্কের প্রধান ঘাঁটিতে হামলাটি চালানো হয়। এটা এই অভিযানের প্রধান লক্ষ্য ছিল।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button