বিনোদনশিরোনাম

মেয়ে সেজে ৪০০০ হাজার সুন্দরীকে প্রতিযোগিতায় হারালেন যুবক

টানা টানা চোখ। ভরাট ঠোঁট। তীক্ষ্ণ নাক। ততোধিক গভীর চোখ। এরিনা আলিয়েভার এমন ছবি দেখেই মুগ্ধ হয়েছিলেন নেটদুনিয়ার বাসিন্দারা। ফল, ৪০০০ জনকে হারিয়ে সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছিলেন।
কিন্তু শেষরক্ষা হলো না। হাটে হাড়িটি ভেঙেই গেল। যখন জানা গেল এরিনা আদতে ইল্লায় দায়গিলেভ। সুন্দরী যুবতী নন বরং সুঠাম চেহারার ২২ বছরের এক যুবক। ঘটনায় তীব্র শোরগোল পড়ে গেছে কাজাখস্তানে। অনেকেই হতবাক ইল্লায়ের এই ভোলবদল দেখে।

১৬ বছর বয়স থেকে ফ্যাশন দুনিয়ার সঙ্গে যুক্ত ইল্লায়। এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তিনি। সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এ নমুনা কম নেই। সেই নতুন কিছু করার তাগিদেই মেকআপের সাহায্যে মেয়ে হয়ে ওঠেন কাজাখস্তানের যুবক। এরিনা আলিয়েভার নামে সোশ্যাল মিডিয়া প্রোফাইলও খুলে ফেলেন। নাম লেখান মিস ভারচুয়াল কাজাখস্তান প্রতিযোগিতায়। অনলাইন এই প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছে যান ২০০০টি ভোট পেয়ে।
কিন্তু ফাইনালের দুই দিন আগে ধরা পড়ে যান ইল্লায়। অবশ্য তাতে কোনো আক্ষেপ নেই যুবকের। সামাজিক ব্যবহারের এই পরীক্ষা সফল হয়েছে বলেই মনে করেন তিনি। আর এভাবেই নিজের অদ্ভুত এক্সপেরিমেন্টগুলো চালিয়ে যেতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button