খেলা
৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

মিরপুর টেস্টে শ্রীলঙ্কাকে ২২২ রানে অল আউট করে উল্লসিত হয়েছিল বাংলাদেশ। কিন্তু বিকেলে ৪ উইকেট হারিয়ে উল্টা চাপে পড়ে গেছে স্বাগতিক দল। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২২ ওভারে ৪ উইকেটে ৫৬ রান। ক্রিজে আছেন লিটন দাস (২৪) ও মেহেদি হাসান (৫)।
বিদায় নিয়েছেন তামিম ইকবাল (৪), মুমিনুল হক (০), মুশফিকুর রহীম (১) ও ইমরুল কায়েস (১৯)।
একেবারে প্রথম ওভারেই বিদায় নেন তামিম ইকবাল। দ্বিতীয় ওভারে চট্টগ্রাম টেস্টের নায়ক মুমিনুল হক রানের খাতা না খুলেই বিদায় নেন। এরপর মুশফিকুর রহীম যখন আউট হন, তখন বাংলাদেশের অবস্থা বেশ নাজুক হয়ে পড়েছে। এই পর্যায়ে হাল ধরার চেষ্টা করেন ইমরুল কায়েস ও লিটন দাস। মনে হচ্ছিল, তারা বাকি সময়টুকু পাড় করে দিতে পারবেন। কিন্তু হয়নি। ইমরুলও বিদায় নেন।




