খেলা
৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার করা বিশাল স্কোরের সামনে বাংলাদেশের এখন টিকে থাকার লড়াই। কিন্তু চতুর্থ দিনের শেষ বেলায় ৩টি উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে গেছে স্বাগতিক দল।
চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর এখন ৩ উইকেটে ৮১ রান। এখনো শ্রীলঙ্কার চেয়ে ১১৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এখন মুমিনুল হক ১৮ রানে ক্রিজে রয়েছেন।
দ্বিতীয় ইনিংসে বিদায় নিয়েছেন ইমরুল কায়েস ১৯, তামিম ইকবাল ৪১ এবং মুশফিকুর রহীম ২ রানে।



