sliderস্থানিয়

বাঘাইছড়িতে ২৭ বিজিবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মারিশ্যা জোন সদর দপ্তরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহম্মেদ। পরে তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবাইদুল হক।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান, বিভিন্ন বিজিবি জোনের জোন কমান্ডার, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিজিবির সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ২৭ বিজিবি মারিশ্যা জোনের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করা হয়।

আনন্দঘন পরিবেশে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং প্রীতিভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button