ইংল্যান্ডকে হারালো জুনিয়র টাইগাররা

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। জয়ের নায়ক তরুণ আফিফ হোসেন। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই দুর্দান্ত খেলেছেন তিনি। বল হাতে তিন উইকেট শিকারের পর ব্যাট হাতে সর্বোচ্চ ৭১ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
নিউজিল্যান্ডে বাংলাদেশ সময় ভোর রাতে টস জিতে বোলিং করতে নামে জুনিয়র টাইগাররা। আফিফ হোসেন ও হাসান মাহমুদের তাণ্ডবে ২১৭ রানে গুটিয়ে যায় ইংলিশরা। দু’জনেই তিনটি উইকেট শিকার করেন। দুটি উইকেট শিকার করেন কাজী অনিক।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন লিয়াম ব্যাংকস। অধিনায়ক হ্যারি ব্রুক করেন ৬৬ রান।
পরে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও পরে চাপে পড়ে বাংলাদেশ। তিন উইকেট হারিয়ে বসে। ততক্ষণে ক্রিজে অলরাউন্ডার আফিফ। সেই অবস্থা থেকে দলকে ধীরে ধীরে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসেন। ৮৬ বলে ৭ বাউন্ডারিতে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলেন এই তরুণ। ৪৬তম ওভারে সাজঘরে ফেরেন। বাকি কাজটুকু করেন মোহাম্মদ রাকিব (২৮) ও শাকিল হোসেন (৬)।
র ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বুধবার বাংলাদেশ সময় ভোর রাত সাড়ে সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।




