খেলা

চুক্তি থেকে বাদ সাব্বির : জরিমানা ২০ লাখ টাকা

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া তাকে ২০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো সোমবার এ তথ্য জানিয়েছে।
প্রথম শ্রেণির একটি ম্যাচ চলাকালে এক কিশোর ফ্যানকে মারপিট করার অপরাধে তাকে এই শাস্তি দেয়া হলো।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এনসিএলের শেষ রাউন্ড চলাকালে এক ক্ষুদে দর্শককে প্রহার করা এবং ম্যাচ অফিসিয়ালদের হুমকি দেয়ার অপরাধে যে সাব্বির রহমানের কঠোর শাস্তি হতে যাচ্ছিল সেটা অনুমেয়ই ছিল। আগে রদিনই জানা গেছে, কঠোর শাস্তি হতে যাচ্ছে সাব্বিরের। অবশেষে সেটাই সত্যি প্রমাণিত হলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিকেলে সংবাদ সম্মেলন ডেকে সাব্বিরের শাস্তির ঘোষণা দেন। সেখানেই তিনি জানান, জাতীয় দলের চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে তাকে। তবে সাব্বিরকে আরো কঠোর শাস্তি দেয়ার জন্য বিসিবির ডিসিপ্লিনারি কমিটি সুপারিশ করেছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
ডিসিপ্লিনারি কমিটি থেকে সাব্বিরের শাস্তির ব্যাপারে যে সুপারিশ বিসিবির কাছে পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে ২০ লাখ টাকা জরিমানা, ৬ মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা। একই সঙ্গে এবারই তাকে শেষ সুযোগ দেয়া হচ্ছে বলে সুপারিশ করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আজীবনের জন্য নিষিদ্ধ করা হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button