খেলা

এশিয়া কাপ : হার দিয়ে শুরু করলো বাংলাদেশের মেয়েরা

হার দিয়ে এশিয়া কাপ টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে যাত্রা শুরু করলো বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং-এ নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৮ রান করে ভারত। দলের পক্ষে মিথালি রাজ অপরাজিত ৪৯ ও স্মৃতি মানধানা ৪১ রান করেন। বাংলাদেশের খাদিজা তুল কুবরা ১২ রানে ২ উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন জাহানারা আলম ও রিতু মনি।
জবাবে ভারতীয় মেয়েদের বোলিং তোপে ১৮ দশমিক ২ ওভারে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন শায়লা শারমিন। সালমা খাতুন করেন ১৭ রান। এছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটসম্যানই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি। ভারতের পুনম যাদব ৩ উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন ভারতের মিথালি রাজ।
আগামী ২৮ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button