
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গত বছর ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে ২৯১ জন নিরীহ কাশ্মিরি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় নারী এবং ১৮ জন অল্প বয়সী ছেলে রয়েছে বলে রেডিও পাকিস্তানের বরাত দিয়ে সোমবার এ কথা জানিয়েছে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।
খবরে উল্লেখ করা হয়, কাশ্মির মিডিয়া সার্ভিসের গবেষণা শাখা এ তথ্য দিয়েছে। এতে আরো বলা হয়েছে, নিহতদের মধ্যে ২২জন আটক অবস্থায় প্রাণ দিয়েছেন। ভারতীয় নিরাপত্তা বাহিনীর চালানো হত্যাকাণ্ডে ৩১ জন নারী বিধবা এবং ৭৩ জন শিশু অনাথ হয়েছেন। এ ছাড়া, ২১১ জন কাশ্মিরি নারী সম্ভ্রম হারিয়েছেন বা যৌন হয়রানির শিকার হয়েছেন।
এতে আরো বলা হয়েছে, একমাত্র গতমাসে দুই নারীসহ ১৪ কাশ্মিরি নিহত হয়েছেন। এ ছাড়া, অনাথ হয়েছে দুই শিশু। এ ছাড়া, আটক হয়েছেন ৩৫২৯ জন। এর মধ্যে নারী-অল্প বয়সী ছেলেসহ কাশ্মিরের হুররিয়াত নেতা সাব্বির আহমেদ শাহ, আলোকচিত্রী কামরান ইউসুফি রয়েছেন। গত বছর কাশ্মিরে নির্যাতনের শিকার হয়েছেন ৪, ৬৭৪ বেসামরিক কাশ্মিরি।
পার্সটুডে




