বিনোদন

সাইফ কন্যা সারার সঙ্গে শাহরুখের ঝামেলা!

সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খানের প্রথম সিনেমা বলে কথা। বিপরীতে সুশান্ত সিং রাজপুত। সারার ডেবিউ মুভি নিয়ে উত্তেজনার সুযোগকে কাজে লাগিয়ে প্রথম থেকে টুকরো টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন পরিচালক অভিষেক কাপূর।
‘কেদারনাথ’ মুক্তি পাবে আগামী বছর ২১ ডিসেম্বর। আর এতেই বেঁধেছে যত গোল! এনডিটিভির খবর, কেদারনাথের মুক্তির দিন শাহরুখ খানের একটি ছবিরও রিলিজ হওয়ার কথা। পরিচালক আনন্দ এল রাইয়ের ওই ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে, বলিউডের কিং খানের ক্রিসমাস রিলিজ। সেই দিন সারার প্রথম ছবি মুক্তি পেলে তা যে মাঠে মারা যাবে তা ভালই জানেন ছবির নির্মাতারা। সে কারণেই চিন্তায় পড়েছেন ‘কেদারনাথ’-এর প্রযোজক প্রেরণা অরোরা।
এ নিয়ে ইতিমধ্যেই শাহরুখ খানের সঙ্গে কথা বলেছেন প্রেরণা। যেহেতু কেদারনাথ-পরিচালক অভিষেক কাপূর ছবি মুক্তির দিন ঘোষণা করে ফেলেছেন, তাই শাহরুখকেই তাঁর ছবির দিন পরিবর্তনের অনুরোধ করা হয়েছে। এই পরিস্থিতিতে আদৌ কি বলিউডের নবীন প্রজন্মের জন্য নিজের ছবি মুক্তি পিছিয়ে দিতে রাজি হবেন শাহরুখরা? উত্তরটা সময়ের অপেক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button