খেলা
আফ্রিদির আরেক ঝড় : সেমিতে তামিমরা

শহিদ আফ্রিদির আরেক ঝড়ো ইনিংসে টি১০ লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে পাখতুন্স। শারজায় শনিবার তীব্র উত্তেজনাকর ম্যাচে একেবারে শেষ বলে ৬ উইকেটে তারা পারাজিত করে বেঙ্গল টাইগার্সকে।
প্রথমে ব্যাট করতে নেমে পাখতুন্স করেছিল ৪ উইকেট ১২৭ রান। জবাবে শেষ পর্যন্ত বেঙ্গল টাইগার্স করে ২ উইকেটে ১২৬ রান।
ব্র্যাভো ও মিলার বেঙ্গল টাইগার্সকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন। কিন্তু অল্পের জন্য পারেননি। ব্র্যা্যেভা ১৪ বলে ১৯ এবং মিলার ২৬ বলে ৬৮ রান করেন। শহিদ আফ্রিদি নেন ১ উইকেট।
এর আগে আফ্রিদি ১০ বলে ২৩ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। ঝড়ো ইনিংস খেলেছেন আহমদ শেহজাদ এবং ফখর জামানও। শেহজাদ ১৭ বলে ৩৮ এবং ফখর ১১ বলে ৩১ রান করেন।
বাংলাদেশের তামিম ইকবাল ১০ বলে ৮ রান করে আউট হন। এই ম্যাচে সুবিধা করতে না পারলেও আগের ম্যাচে তিনি দুর্দান্ত খেলেছিলেন।




