বিনোদন

দেনমোহর নিয়ে অপু নতুন বিতর্ক সৃষ্টি করছে : শাকিব

দুটি কারণ দেখিয়ে শাকিব খান তালাকনামার নোটিশ পাঠিয়েছেন অপু বিশ্বাসের ঢাকা ও বগুড়ার ঠিকানায়। বিষয়টি নিয়ে মিডিয়াপাড়ায় আলোচনা যখন তুঙ্গে, তখন অপু বিস্ময় প্রকাশ করে বলেছিলেন- শাকিবের উল্লেখিত কারণগুলোর যৌক্তিকতা নেই। কেন নেই, তার ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। কিন্ত অপুর বিস্ময় দেখে উল্টো অবাক হয়েছেন শাকিব খান।
বিয়ের কাবিননামায় অপুর উল্লেখ করা দেনমোহরের অঙ্ক নিয়ে শাকিবের এই বিস্ময়। শাকিব ও তার আইনজীবী বলছেন, কাবিননামায় দেনমোহর হিসেবে উল্লেখ রয়েছে ৭ লাখ ১ টাকা। আর অপুর দাবি, ১ কোটি ৭ লাখ টাকা। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে অপুর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগও তুলেছেন শাকিব। বিষয়টি জানতে চাইলে শাকিব বলেন, অপু নতুন করে জালিয়াতির আশ্রয় নিতে যাচ্ছে।
এটা ঠিক হচ্ছে না। দেনমোহরের টাকা নিয়ে এখন অপু নতুন বিতর্ক সৃষ্টি করছে। ৭ লাখ ১ টাকাকে সে উল্টো ১ কোটি ৭ লাখ টাকা বানাতে চাইছে। দেনমোহর যদি ১ কোটি টাকাও হয় এরপর ভাঙা টাকা হিসেবে ৭ লাখ টাকা কেমন করে হবে। নিশ্চয়ই একটি রাউন্ড ফিগার হওয়ার কথা।
তার এই জালিয়াতির অপরাধে তাকে আইনগতভাবে শাস্তি পেতে হবে। শাকিব খান আরো বলেন, অনেক সেলিব্রেটির জীবনে বিচ্ছেদ এসেছে। এজন্য জলঘোলা করেনি কেউ। আমিও চাই না অপু এমন কিছু করুক।
আর আমার ছেলে বড় হয়ে বাবা ও মা সম্পর্কে খারাপ কোনো কথা জানুক- এটাও আমি চাই না। আমি চাই আমার ছেলেকে নিয়ে দেশ-বিদেশ ঘুরতে। ভালো সময় কাটাতে। বলিউড তারকা ঋত্বিক রোশন ও সুজান খানের ডিভোর্সের পরেও ভালো সম্পর্কের কথাও উল্লেখ করে শাকিব খান বলেন, ‘ঋত্বিক রোশন ও সুজান খানের ডিভোর্সের পরও তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে’।
সন্তানকে জন্মদিনে এখনো বাইরে ঘুরতে নিয়ে যাওয়াসহ ঠিকমতো সময় দেন ঋত্বিক। আরো অনেক সেলিব্রেটির জীবনে ডিভোর্সের পরও সুসস্পর্ক রয়েছে। ডিভোর্স মানে তো আমরা দুজন দুজনের শত্রু হয়ে যাব না। ভালো সম্পর্ক চাইলে তো রাখা যায়। এ বিষয়টি নিয়ে আরো বেশি কাদা ছোঁড়াছুড়ি হোক- এটা আর চাই না।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। এ বছর ১০ এপ্রিল বিকেলে একটি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সের ছেলে আব্রামকে সাথে নিয়ে বিয়ে ও সন্তানের ব্যাপারে প্রথম মুখ খোলেন অপু। এরপর শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কের টানাপড়েন তৈরি হয়। শাকিব খান এখন ছবির শুটিংয়ে ভারতের হাদারাবাদে রয়েছেন, সেখানে যাওয়ার আগেই তালাকনামায় স্বাক্ষর করেছেন তিনি। আগামি ২১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button