খেলা

দুই বিয়ে করেছেন যেসব ক্রিকেটার

পাকিস্তান ও ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার দুবার বিয়ে করেছেন। তাদের মধ্যেই উল্লেখযোগ্য কয়েকজনের ব্যাপারে তুলে ধরা হলো-
প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম ১৯৯৬ সালে সাইকোলজিস্ট হুমা মুফতিকে বিয়ে করেন। তবে ২০০৯ সালে শারীরিক অসুস্থতার কারণে হুমার মৃত্যু ঘটে।

এর পর ২০১৩ সালে শানিয়েরা থম্পশনকে বিয়ে করেন আকরাম। আয়লা নামে তাঁদের একটি সন্তানও রয়েছে।

মুহাম্মদ আজাহারুদ্দিন ক্যারিয়ার শুরুর দিকে নৌরিনকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান হলেন আসাদ এবং আয়াজ। তবে, ১৯৯৬ সালে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

এর পর তিনি বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির প্রেমে পড়েন আজহার। তাঁরা বিয়েও করেন। যদিও এই সম্পর্কটাও ২০১০ সালে ভেঙে গিয়েছে।

শোনা যায় ২০০২ পাক ক্রিকেটার শোয়েব মালিক আয়েশা সিদ্দিকি নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন।

পরে ২০১০ সালে বিখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিয়ে হয় শোয়েবের।
সূত্র : আনন্দবাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button