রাজনীতি

‘দীপ্তিমান দেশনায়ক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শনিবার রাতে তার গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কর্মময় জীবন নিয়ে প্রকাশিত ‘দীপ্তিমান দেশনায়ক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম গ্রন্থটি রচনা করেছেন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বলেন, তারেক রহমান দেশের জন্য কাজ করেন এবং সত্য কথা বলেন। এ জন্য জনগণ তাকে ভালোবাসেন। এটা সরকার সহ্য করতে পারে না। তাই তার সত্য কথা মিডিয়ার মাধ্যমে যেন জনগণ জানতে না পারে সে জন্য তার বক্তব্য প্রচার বন্ধ করেছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, গ্রন্থের প্রকাশক জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক শাহ মেহেদী হাসান হিমু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেল, জেলা স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি মাহমুদ শরীফ মিঠু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button