স্পটলাইট
সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ মিগিঙ্গো

পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ ‘মিগিঙ্গো’। এটি কেনিয়া এবং উগান্ডার মাঝামাঝি স্থানে অবস্থিত। আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদের মাঝে ভাসমান এই কেনিয় দ্বীপের মোট আয়তন ২ হাজার বর্গমিটার। অথচ এখানেই বসবাস করেন হাজার খানেক মৎস্যজীবী।
প্রায় দু’ দশক আগে মিগিঙ্গো দ্বীপে বসবাস শুরু করেন একদল মৎস্যজীবী। এই দ্বীপের বাসিন্দারা মূলত মাছ শিকার করে বিক্রি করেন। ছোট্ট এই দ্বীপে আছে দু’টি থানা, একটি গির্জা, একটি মসজিদ, একটি ক্যাসিনো, একটি হোটেল, ডজন খানেক রেস্তোরাঁ!




