রাজনীতি

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ৩০ নভেম্বর আধা বেলা হরতাল

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার সারাদেশে আধা বেলা হরতাল ডেকেছে কয়েকটি বাম দল। ওই দিন সকাল ছয়টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।
বৃহস্পতিবার বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের ডাক দেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণতান্ত্রিক বাম মোর্চা।
এক বিবৃতিতে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, গণশুনানিতে বিইআরসি, ভোক্তা সংগঠন ক্যাব ও বাসদসহ বামপন্থী দলগুলোর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে দেয়া বক্তব্যের বিপরীতে কোন যুক্তি দিতে পারে নাই। তার পরও রেন্টাল-কুইক রেন্টালের মাধ্যমে কতিপয় মুনাফালোভী ব্যবসায়ীর মুনাফার স্বার্থে বিদ্যুতের দাম বৃদ্ধির এই ঘোষণা বিইআরসির গণশুনানিকে আবারো গণতামাশা বলে প্রতীয়মান করলো।
বিবৃতিতে তিনি বলেন, এমনিতেই চাল, ডাল, তেল, নুন, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত। এর পর বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা মরার উপর খাড়ার ঘা’র সামিল।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সালের ১ মার্চ থেকে এ পর্যন্ত মোট আটবার বিদ্যুতের খুচরা দাম বাড়ানো হয়। এবার পাইকারি দাম বাড়ানোর আবেদন থাকলেও তা আমলে নেয়া হয়নি। পাইকারি দাম না বাড়িয়ে সরকার সেখানে ভর্তুকি দিবে। তাতে বছরে ৩ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button