আন্তর্জাতিক সংবাদ
আমেরিকার দৃষ্টি আবার আফগানিস্তানের দিকে, ১৪ হাজার সেনা মোতায়েন

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আরো ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন আফগান নীতির আওতায় এসব সেনা মোতায়েন করা হলো। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
পেন্টাগন এর আগে জানিয়েছিল- আফগানিস্তানে তাদের ১১ হাজার সেনা মোতায়েন করা রয়েছে। নতুন করে তিন হাজার সেনা মোতায়েনের ফলে আফগানিস্তানে মর্কিন সেনা সংখ্যা বেড়ে ১৪ হাজার হলো।
নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে ১৬ বছরের আফগান যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন। কিন্তু পরে তিনি জানান, হোয়াইট হাউজে আসার পর তার সিদ্ধান্তে পরিবর্তন এসেছে।




