আন্তর্জাতিক সংবাদ

শি’র আতিথিয়তার প্রশংসায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার চীনের জনগণের একজন ‘সর্বোচ্চ সম্মানিত ও ক্ষমতাধর প্রতিনিধি হওয়ায় দেশটির নেতা শি জিনপিংয়ের প্রশংসা করেছেন। বেইজিংয়ে তার প্রথম রাষ্ট্রীয় সফর সমাপ্তির পর তিনি এ প্রশংসা করলেন।
চীনে দুই দিনের সফরকালে বিভিন্ন বৈঠকে দেশটির নেতার অতিথিপরায়নতার অনেক প্রশংসা করলেন ট্রাম্প। এসব বৈঠকে মার্কিন এ নেতা চীনের সাথে বাণিজ্য ঘাটতি আরো হ্রাসে এবং পরমাণু ক্ষমতাধর উত্তর কোরিয়ার লাগাম টেনে ধরতে শি’কে রাজি করানোর চেষ্টা করেন।
এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য এবং উত্তর কোরিয়া সঙ্কট নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আমার বিভিন্ন বৈঠক অনেক ফলপ্রসু হয়েছে।’ উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য তিনি এখন ভিয়েতনামে যাচ্ছেন।
ট্রাম্পের সফরকালে যুক্তরাষ্ট্র ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ২৫ হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে এ ব্যাপারে বিশ্লেষকদের অভিমত হচ্ছে, এ দুই দেশের মধ্যে বাধ্যবাধকতা নেই এমন অনেক চুক্তি হয়েছে। এসব চুক্তির অনেক বছর অতিক্রান্ত হলেও সেগুলো থেকে কোনো ফল পাওয়া যায়নি এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভারসাম্যহীন বাণিজ্য হ্রাসে কোনো ভূমিকা রাখতেও দেখা যায়নি।
বছরের পর বছর ধরে চীনের সাথে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৫ হাজার কোটি ডলারে দাঁড়ানোয় ট্রাম্প আবারো কার পূর্ববর্তী মার্কিন প্রশাসনের কঠোর সমালোচনা করেন।
তিনি লিখেছেন, ‘বাণিজ্যিক খাতে চীন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে যাওয়ায় আমি বেইজিংকে দায়ী করছি না বরং এজন্য আমি আগের মার্কিন প্রশাসনের অযোগ্যতাকে দায়ী করছি’।
এএফপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button