জাতীয়শিরোনাম

৩৭ ও ৩৮তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

৩৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষা ও ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন। ঘোষণা অনুযায়ী ৩৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর আর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর।
মঙ্গলবার পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
৩৯ তম বিসিএসের জন বিধিমালা সংশোধনের জন্য জন প্রশাসন মন্ত্রণালয়ে সংশোধনী প্রস্তাব সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। সেখান থেকে চূড়ান্ত হয়ে এলে পরীক্ষাবিষয়ক পদক্ষেপ নেয়া হবে। ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় কেবল প্রিলিমিনারি এবং ভাইভা অনুষ্ঠিত হবে। সেখানে লিখিত পরীক্ষা হবে না। সেখান থেকে চূড়ান্ত হয়ে এলে পরীক্ষাবিষয়ক পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, ৩৮তম বিসিএসের আবেদন কার্যক্রম গত ১০ আগস্ট শেষ হয়েছে। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছেন। এ বিসিএসে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে পিএসসি জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button