
৪৬ পাউন্ড দিয়ে ‘জেট টু’ বিমানসংস্থার টিকিট কেটেছিলেন স্কটল্যান্ডের লেখিকা ক্যারন গ্রিভি। গ্ল্যাসগো বিমানবন্দর থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটে একটি গোয়েন্দা রহস্যের পরবর্তী প্লট লেখতে যাচ্ছিলেন ৫৭ বছরের ক্যারন।
বিমানবন্দরে পৌঁছানোর পর বিশাল বিমান ধরার জন্য লাউঞ্জে সেই অর্থে কাউকেই দেখতে পাচ্ছিলেন না তিনি। তাই কিছুটা কৌতুহল নিয়েই সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের প্রশ্ন করেন ক্যারন, ‘বিমানের বাকি কাউকে তো দেখছি না?’ ক্যারন লিখেছেন, ‘তাঁরা সেদিন অদ্ভূত আমার দিকে তাকিয়ে হাসছিলেন। কিন্তু কোনও উত্তর দেননি।’
বিমানে পা রাখা মাত্রই তাঁকে বিমানকর্মীরা বিশেষ অর্ভ্যথনা দেন তাঁকে। তাঁকে জানানো হয়, ১৮৯ জন যাত্রীবহনে সক্ষম বিমানে তিনি একাই যাত্রা করবেন। একমাত্র যাত্রী হিসাবে কার্যত ভিআইপি ব্যবস্থায় সেদিন যাত্রা করেছিলেন ক্যারন। গোটা যাত্রাকালে বিমান সেবিকা থেকে ক্যাপ্টেন, প্রত্যেকেই তাঁর সঙ্গে গল্পে মজে ওঠেন। বিমান থেকে নেমে গন্তব্যে যাওয়ার সময় রাস্তাতেই এই অদ্ভূত অভিজ্ঞতার কথা টুইট করেন তিনি।




