রাজনীতিশিরোনাম

নয়া পল্টনে এম কে আনোয়ারের দ্বিতীয় জানাযা সম্পন্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের দ্বিতীয় জানাযা দলের নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে তার লাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের শীর্ষনেতারাসহ নেতাকর্মী ও সমর্থকরা।
এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যার আবদুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাজাহান ওমর, মেজর (অব) হাফিজ উদ্দিন, শামসুজ্জামান দুদু, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, কাঁটাবন জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
আজ এম কে আনোয়ারের তৃতীয় জানাজা জাতীয় সংসদ ভবনে দুপুর দেড়টায় অনুষ্ঠিত হওয়ার পর রাতে বারডেম হাসপাতালের হিমাগারে তার লাশ রাখা হবে।
আগামীকাল বুধবার কুমিল্লার তিতাসে চতুর্থ জানাজা ও নিজ এলাকা হোমনায় পঞ্চম জানাজা শেষে বর্ষীয়ান এই নেতাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনায় জন্মগ্রহণ করেন এম কে আনোয়ার। তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য এবং দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button