রাজনীতি

রবিবার শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন খালেদা জিয়া

মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কঙ্বাজারের শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী শনিবার তিনি চট্টগ্রামে গিয়ে রাত্রি যাপন করবেন। রবিবার রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন।
গতকাল রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে রাত সোয়া নয়টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এক ঘন্টা চলে বৈঠক। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু, সাংগঠনিক কার্যক্রম, চলমান সদস্য সংগ্রহ অভিযানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে ঢাকায় জনসভা করার সিদ্ধান্ত হয়। এতে বেগম জিয়া প্রধান অতিথি থাকবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে আজ মঙ্গলবার নয়াপল্টনে সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে খালেদা জিয়া স্থায়ী কমিটির সঙ্গে সর্বশেষ বৈঠক করেন গত ১৩ জুলাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button