বিবিধশিরোনাম

সৈয়দ আশরাফের স্ত্রী শীলা ইসলামের ইন্তেকাল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় সময় রোববার দিবাগত রাত ৩টার দিকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শীলার মৃত্যু হয়।
লন্ডনে অবস্থানরত সৈয়দ আশরাফের ব্যক্তিগত কর্মকর্তা এ কে এম সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
জানা যায়, শীলা ইসলাম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। লন্ডনে যাওয়ার আগে তিনি জার্মানির একটি হাসপাতালে কেমোথেরাপিসহ ক্যান্সারের কয়েক ধাপের চিকিৎসা করিয়েছিলেন। তিনি লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক।
শিলা ইসলামের জন্ম ও পড়াশোনা লন্ডনে। তিনি লন্ডনের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি আব নটিংহাম থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন।
সৈয়দ আশরাফ ও শিলা ইসলামের একমাত্র মেয়ে লিমা ইসলাম লন্ডনে থাকেন। তিনি লন্ডন এইচএসবিসি ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button