খেলা

বিশাল স্কোরের সামনে বাংলাদেশ

বাংলাদেশের সামনে বিশাল স্কোর। টসে জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে করেছে ৬ উইকেটে ৩৬৯ রান। প্রায় সব ব্যাটসম্যান হাত খুলে খেলে রানের বন্যাই বইয়ে দেন। ফলে বাংলাদেশকে শেষ একদিনের ম্যাচে আরেকটি কঠিন পরিস্থিতিতে পড়তে হচ্ছে।
ফাফ ডু প্লেসি সর্বোচ্চ ৯১ রান করেন। তবে তিনি রিটায়ার্ড করলে সেঞ্চুরি থেকে বঞ্চিত হন।
এছাড়া ডি কক ৭৩ রান করেন। আর এইডেন মার্করাম ৬৫ রান করেছিলেন রান আউটের আগে।
মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন।
উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশ আগের দুটি ম্যাচেই পরাজিত হয়। এর আগে দুই টেস্টের সিরিজের উভয় ম্যাচেই হেরে যায় বাংলাদেশ।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে যোগ হয়েছেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে নেই তামিম ইকবাল। বাদ পড়েছেন নাসির হোসেন।
দক্ষিণ আফ্রিকা দলে আজ তিনটি পরিবর্তন হয়েছে। খেলছেন না হাশিম আমলা, জেপি ডুমিনি ও ডোয়াইন প্রিটোরিয়াস। দলে এসেছেন টেম্বা বাভুমা, এইডেন মার্করাম ও ওয়েইন মুলডার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button