বিনোদন

ছেলের জন্য এই অভিনেত্রী এখন রাস্তায় পিঠা বিক্রি করেন

একব্যক্তি রাস্তার পাশের দোকানে পিঠা খাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। খাবার বানিয়ে বিক্রি করছিলেন এক নারী। ঐ নারীকে দেখেই কেন জানি পরিচিত মনে হলো লোকটার। জিজ্ঞেসও করে ফেললেন, তবে তার আগে ঐ ব্যক্তি নারীকে চিনে ফেলেন।
ঐ পিঠা বিক্রেতা আর কেউ নন‚ অভিনেত্রী কবিতা লক্ষ্মী! ভারতের মালায়ালাম টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। জনপ্রিয় মালায়ালাম সিরিয়াল ‘স্ত্রীধনম’-এ অভিনয় করে খ্যাতি পেয়েছেন। কিন্তু এখন তিনি রাস্তার পাশের একটি দোকানে খাবার বিক্রি করছেন।
সম্প্রতি প্রিয় অভিনেত্রীকে এ হালে দেখে বেশ অবাক হন ঐ ব্যক্তি, এরপর তিনি মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়।

ভারতীয় সংবাদমাধ্যমে বর্তমান অবস্থার গল্প জানান কবিতা লক্ষ্মী। তিনি বলেন, তার ছেলেকে যুক্তরাজ্যে লেখাপড়া করতে পাঠিয়েছেন তিনি। কিন্তু যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে ছেলেকে পাঠিয়েছেন তারা ধোকা দিয়েছে। প্রথমে তাদের বলা হয়েছিল, ‍যুক্তরাজ্যে লেখাপড়ার পাশাপাশি চাকরির সুবিধা পাবে তার ছেলে এবং প্রতি মাসে তাদের শুধু এক লাখ রুপি দিতে হবে। এ অভিনেত্রীর জন্য বিষয়টি খুব কঠিন ছিল না। কিন্তু কয়েকদিন বাদে যখন বলা হয় বার্ষিক ফি একবারে দিতে হবে তখন তিনি বিপদে পড়েন।
কবিতা লক্ষ্মী বলেন, আমরা যদি এমন জানতাম, ছেলেকে কখনোই যুক্তরাজ্যে পাঠাতাম না। প্রোডাকশন কন্ট্রোলার মনোজ এবং চলচ্চিত্র প্রযোজক দীনেশ পানিকের বাদে চলচ্চিত্র ও সিরিয়ালের কেউ আমাদের সাহায্য করেনি। আর্থিক সমস্যা সমাধানের জন্য আমরা গ্রানাইট শোরুম চালু করেছিলাম এবং ব্যাংক থেকে লোন নেয়ার চেষ্টা করি, কিন্তু কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত আমাদের দোকানটি বন্ধ করে দিতে হয়েছে।
তিনি আরো বলেন, আমার এ ধরনের কাজ করতে কোনো সমস্যা নেই। আমি হোটেলে কাজ করতেও রাজি আছি। আমি আথ্রাইটিসের রোগী। আমার হার্টেরও সমস্যা রয়েছে। কিন্তু এটা আমার কোনো সমস্যা না। আমি আমার সন্তানকে নিয়ে বেশি চিন্তিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button