পতাকা ক্যারিয়ার

সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৪০- ‘আপনজনের মূল্য বুঝতে শিখুন’

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৪০ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৪০- ‘আপনজনের মূল্য বুঝতে শিখুন’
আপনি কি আজকে কাউকে প্রকাশ করেছেন যে আপনি সত্যিই তাকে পছন্দ করেন? আপনি যাদের কাছে ঋণী তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য অজস্র মাধ্যম আছে। আপনার আশেপাশের মানুষেরা যে ছোট ছোট কাজ করে সেগুলোর দিকে মনোযোগ দিন। যেমন খাবার টেবিলে দেওয়া, বিপদের সময় সাহায্য করা কিংবা আপনাকে সঙ্গ দেওয়া।ব্যাপারগুলো যখন খুব সাধারণ হয় কিংবা বারবার ঘটে সেক্ষেত্রে আমরা সেগুলোকে খুব একটা পাত্তা দিই না। যাদের সঙ্গে আপনি বাস করেন কিংবা সময় কাটান তাদের কথা শুনুন এবং মনোযোগ দিয়ে খেয়াল করুন। আপনি যদি গণহারে সবাইকে এড়িয়ে চলেন তাহলে তাদের অনুভূতিও ভীষণ ক্ষতিগ্রস্ত হবে।কোন রকম ফাঁদে পড়ার কোন দরকার নেই। আপনি হয়তো নিজের অতীতের কথা ভেবে শঙ্কিত বোধ করবেন যে ‘আমার বাবা-মা তো কখনো আমাদের ধন্যবাদ, প্রশংসা কিংবা ভালোবাসা দেননি’। যেকোন মানুষ, যেকোনভাবে তাদের অনুভূতি ও মন্তব্য ব্যক্ত করতে পারে। অনেক সময় সামান্য কিছু শব্দ, কার্ড কিংবা উপহারের মাধ্যমেও কিন্তু অব্যক্ত ভালোবাসা প্রকাশ করা যায়।
মনে রাখাটাই হলো মূলমন্ত্র
আপনাকে সর্বদা মনে রাখতে হবে যে ধন্যবাদ জ্ঞাপন ও আনুগত্য প্রদর্শন বেশ গুরুত্বপূর্ণ। মানুষ ভুলে যাওয়া এবং মূল্য না দেওয়াকে বেশ অপছন্দ করে। নিজেকে প্রতিদিন জিজ্ঞেস করুন, ‘আজ আমার কাকে প্রশংসা করা প্রয়োজন?’ দরকার পড়লে একটি নোটবুক সঙ্গে রাখুন।ধরুন কারো জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী আজ, তার সঙ্গে আপনার সম্পর্ক যেমনই হোক ফোন করে বা ছোট্ট একটা টেক্সট করে তাকে শুভেচ্ছা জানান। হয়তো এটা খুবই সামান্য একটি ব্যাপার। কিন্তু একেবারে কিছু না করার চাইতে সামান্য কিছু করা ভালো।
শুধুমাত্র ‘ধন্যবাদ’ দিয়েই ক্ষান্ত হবেন না
অবশ্যই ‘ধন্যবাদ’ দেওয়া গুরুত্বপূর্ণ কিন্তু শুধুমাত্র এতেই সীমাবদ্ধ থাকবেন না। এ শব্দটি যখন কোন অনুভূতি ছাড়াই বার বার বলা হয় তাহলে তার কোন মূল্য থাকেনা। মনে রাখবেন, কাউকে প্রশংসা করলে আপনি কখনো ছোট হবেন না, বরং অন্য মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে।
বুশরা আমিন তুবা
ফিচার লেখক, প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button