রাজনীতি

খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখতে হবে : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আগামী নির্বাচনে জঙ্গি-রাজাকারের সঙ্গী খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখতেই হবে।’
বৃহস্পতিবার মানিকগঞ্জে জেলা জাসদের সহসভাপ‌তি প্রয়াত জালাল উদ্দিন লেনিনের স্মরণসভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। জেলা জাসদের আয়োজনে ঘিওর উপজেলা পাবলিক লাইব্রেরি মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।
হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়ার ডানে জঙ্গি, বামে রাজাকার আর পেছনে তেঁতুল হুজুর সামনে রাজনৈতিক মোল্লা—এভাবে দেশ চলে না। খালেদা জিয়ার কাছে দেশ মানে, রাজাকারের কাছে দেশ ইজারা দেওয়া।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা বেঁচে থাকতে বাংলাদেশ কোনোদিন রাজাকার জঙ্গির কাছে ইজারা হতে পারে না।’
উপজেলা জাসদের সভাপতি সামছুল আলম খানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আক্তার, জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, আফজাল হোসেন খান জকি, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button