আন্তর্জাতিক সংবাদশিরোনাম

রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা অতিরঞ্জিত: মিয়ানমার সেনাপ্রধান

মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারের স্থানীয় নয় তাদের ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা সেখানে নিয়ে গিয়েছিল। মার্কিন রাষ্ট্রদূত স্কট মার্সিয়েলের সঙ্গে সাক্ষাতকারে বলেন, রোহিঙ্গা সংকট গণমাধ্যম অতিরঞ্জিতভাবে প্রকাশ করেছে।
জাতিসংঘের হিসেবে গত ২৫ আগস্ট সহিংসতা শুরু হওয়ার পরে ৫ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই সংখ্যাকে অতিরঞ্জিত আখ্যায়িত করে মিয়ানমার সেনাপ্রধান রোহিঙ্গাদের বাঙ্গালি আখ্যায়িত করেন এবং বলেন সমস্যাটা ঔপনিবেশিক শাসকরা সৃষ্টি করে গেছে।
হ্লাইং বলেন, ‘বাঙ্গালিদের’ (রোহিঙ্গা) মিয়ানমার নিয়ে আসেনি বরং ঔপনিবেশিক শাসকরা নিয়ে এসেছে। তারা এখানের স্থানীয় নয় এবং রেকর্ড অনুযায়ী তাদের ঔপনিবেশিক যুগে রোহিঙ্গা বলা হত না, বলা হত বাঙ্গালি। গত ২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) মিয়ানমারের পুলিশ চেকপোস্টে সমন্বিত হামলা করে। মিয়ানমার থেকে বাংলাদেশে পলায়নরত সবাইকে আরসার পৃষ্ঠপোষক বলে দাবি করেন হ্লাইং। তিনি বলেন, আরসার নেতৃত্বে স্থানীয় বাঙ্গালিরা এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। এইজন্যই হয়তো তারা পালিয়ে গেছে। বাঙ্গালিদের প্রকৃত জায়গা বাংলা। এই জন্য হয়তো তারা একই ভাষা, জাতি ও সংস্কৃতির দেশে পালিয়ে গেছে, হয়তো তারা ভেবেছে সেখানে তারা নিরাপদ থাকবে।
তিনি বলেন, বাংলাদেশে যে সংখ্যক রোহিঙ্গা পালিয়ে গেছে বলে দাবি করা হচ্ছে তা অতিরঞ্জিত এবং অনেক বেশি। পর্দার আড়ালে থেকে গণমাধ্যমকে ব্যবহার করে প্রোপাগান্ডার মাধ্যমে উত্তেজনা ছড়ানো হচ্ছে। আল জাজিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button