উপমহাদেশশিরোনাম

আইন মানতে আরোহীদের কাছে শেষপর্যন্ত পুলিশের হাতজোড়

ট্রাফিক আইন না মানায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, তবু হুঁশ ফেরে না মানুষের। নিয়ম-কানুনের তোয়াক্কা না করেই যে যেভাবে পারছে গাড়ি চালাচ্ছে। ট্রাফিক আইন অমান্য করার কারণে মাঝেমধ্যে ট্রাফিক পুলিশ চালকদের জরিমানা করলেও লাভ হচ্ছে না।
ভারতের রাস্তায় হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর কারণে প্রতিদিন লাখ লাখ মামলা হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না। বেঙ্গালারু ট্রাফিক পুলিশ এদিন এমন একটি মোটর সাইকেল আটক করে যেটিতে আইনকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চড়ে বসেছিলেন পাঁচ জন, তাও কারো মাথায়ই ছিল না হেলমেট।

নিজেদের নিরাপত্তার দিকটি না ভেবে এভাবে ঝুঁকি নিয়ে মোটর সাইকেল আরোহীদের আটক করে পুলিশ কী ভাষায় তাদের বলবে তাও ভেবে পাচ্ছিল না। বেঙ্গালারু ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক গোয়েল রাস্তায় তাদের মোটর সাইকেলটি আটক করার পর নিজেই তাদের দিকে হাত জোড় করে বসেন।
মানুষকে সচেতন করতে তাদের আর কী করতে হবে এই প্রশ্ন করতেই তিনি তাদের দিকে এভাবে হাত জোড় করে দাঁড়ান। ট্রাফিক পুলিশের বড় কর্তার এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। পুলিশের বক্তব্য, নিজেদের নিরাপত্তার জন্যই সবার ট্রাফিক আইন মেনে চলা উচিত। খবর দ্য ইন্ডিয়ান এক্সপেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button