গরু দেখেছেন সবাই। কিন্তু এমন গরু নিশ্চয়ই দেখেননি। যে গরুর রয়েছে দুইটি মাথা, চারটি শিং ও তিনটি চোখ। দেখতে ১০ টাকা ফি দিতে হয়। তারপরও প্রতিদিন দর্শণার্থীরা ভীড় জমায়।
যেই সেই গরু নয়। গরুর নাম রাজা। রাজার মালিক চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার দো গাছি গ্রামের মঈন উদ্দিন। রাজশাহীতে তিন বছর ১০ মাস বয়সের এই গরু নিয়ে উৎসাহের শেষ নেই।
রাজশাহী মহানগরীর শেখপাড়ার এলাকায় ২৫ সেপ্টেম্বর সোমবার থেকে শেখপাড়া মিলন মন্দিরের পশ্চিমের মাঠের একটি রাজাকে রাখা হয়েছে। মন চাইলে ঘুরে আসুন আর দেখে আসুন অদ্ভূত আকৃতির এই রাজাকে।




