বিনোদন

তিন যুগ পর পুরস্কার বিতরণী মঞ্চে আমির খান

পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোতে সচারচর দেখা যায় না বলিউডের পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানকে। কিন্তু গত শুক্রবার ছিল ব্যতিক্রম। জিকিউ মেন অব দ্যা ইয়ার পুরষ্কার গ্রহণ করতে পুরষ্কার মঞ্চে উঠেছিলেন দঙ্গল তারকা। এবার প্রায় ৩ যুগ পর তাকে মঞ্চে উঠতে দেখে বিস্মিত হন তারকাই।
সেই ১৯৮৮ সালে আমিরকে কোন পুরস্কার বিতরণী মঞ্চে দেখা গিয়েছিল বলে জানিয়েছেন বলিউডের নামী পরিচালক করণ জোহর।
মঞ্চে আমির খানকে ট্রফি তুলে দেন পুরান মালাভাথ। ট্রফি গ্রহণ করে আমির বলেন, আমার কাজটা কারো চিন্তাভাবনা, কারো লেখা স্ক্রিপ্ট, কারো পরিচালনার ফসল। পুরো প্রক্রিয়ার সঙ্গে অনেক সৃষ্টিশীল মানুষ যুক্ত থাকেন। আমিও শুধু একজন অংশীদার।
তিনি আরে বলেন, এটা আমার জন্য অত্যন্ত গৌরবের যে এত দুর্দান্ত, সৃষ্টিশীল কিছু মানুষের সঙ্গে কাজ করতে পারছি। আমি তাদের সকলেই প্রতিই কৃতজ্ঞ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button