সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ২৫- ‘কোন সংগঠনের অন্তর্ভূক্ত হন’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ২৫ নম্বর বিষয়টি সম্পর্কে। বইটি অনুবাদ করেছেন বুশরা আমিন তুবা।

অনুশীলন ২৫- ‘কোন সংগঠনের অন্তর্ভূক্ত হন’
আপনার সমগ্র জীবনে আপনি বিভিন্ন সংগঠনের হয়ে বসবাস করেন, তা হয়তো আপনি নিজেও অনুভব করতে পারেন না। সংগঠন হচ্ছে সে সকল জায়গায় আপনি আপনার সারা জীবন কাটান, অবস্থান করেন এবং নিজের সত্তা সম্পর্কে উপলব্ধি করতে পারেন। নিজের আশেপাশে তাকালেই আপনি হাজারো উদাহরণ খুঁজে পাবেন যেমন পরিবার, সহকর্মী, ধর্মীয় গ্রুপ, স্বেচ্ছাসেবী এবং এলাকার মানুষেরা।
আপনার জীবন নিয়ে এবং জীবন কাদের সঙ্গে কাটান সেগুলো নিয়ে এক মুহূর্ত চিন্তা করুন। প্রত্যেক সামাজিক গ্রুপের সদস্যদের মধ্যে সাধারণ কোন বিষয়টি থাকে?
*পারিবারিক আগ্রহ এবং আনুগত্য
*ফুটবলের প্রতি ভালোবাসা
*একই ডিপার্টমেন্টে চাকরী করা
*ইউনিভার্সিটি বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি
*একই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ কয়েক পরিবারের বসবাস করা
সম্ভবত আপনি এমন ও হতে পারেন যিনি কোন সংগঠনে বসবাস করা পছন্দ করেন না কিংবা এমন হতে পারেন যিনি শুধুমাত্র সংগঠনের সঙ্গে থেকেই অভ্যস্ত। এখানে সংগঠন বলতে পরিবার, বন্ধু কিংবা বিশ্ববিদ্যালয় শ্রেণীর কথা বলা হচ্ছে।
কোন সংগঠনের অন্তর্ভূক্ত হওয়া আপনাকে বন্ধু বানাতে এবং তাদের সাথে পারষ্পরিক সম্পর্ক রাখতে সাহায্য করে। জীবনের আলাদা একটা অর্থ তৈরি হয় এতে। আপনি, আমি সবাই কোথাও না কোথাও থেকে এসেছি। এটাই চিরন্তন সত্য। এমন একটা গ্রুপের সঙ্গে মিলেমিশে থাকলে একা থাকার সার্থকতা বোধগম্য হবে আপনার।আপনি যদি অন্তর্মুখীও হন, তাহলে নিজস্ব জায়গাটিই আপনার আপন মনে হবে বেশি।
সংগঠন পছন্দ করুন সঠিকভাবে
আপনি বর্তমানে যে যে সংগঠনের অন্তর্ভূক্ত, সবগুলো লিপিবদ্ধ করুন এক জায়গায়। এবার সেগুলো দেখে দেখে নিজেকে প্রশ্ন করুন-
*এ সংগঠনের সদস্য হয়ে আমি কি উপকার পাচ্ছি বা কি দিতে পারছি? এখানে জড়িত হওয়া কি আমার জন্য সুবিধার হবে?
*এ সংগঠনের সদস্য হলে কি কি ক্ষতি হবে আমার? এটা কি আমাকে কোনভাবে পেছনে আটকে রাখছে?
*আমার কি এখন সময় হয়েছে এই সংগঠন থেকে সরে যাওয়ার? আমি কি তা পারবো?
*কোন কোন সংগঠনের সদস্য হওয়া উচিত আমার?
সবশেষ মন্তব্য জেনে হয়তো আপনি নিজেই আশ্চর্য হবেন-
*এখন হয়তো সত্যিই আপনার সময় হয়েছে নিজের বাবা-মা এবং ভাই-বোনদের থেকে একটু আলাদা হয়ে নতুনভাবে নিজের জীবন শুরু করা।
*আপনি হয়তো অনুভব করবেন যে নিজের প্রতিবেশীদের আপনি এতদিন এড়িয়ে চলেছেন।
*এখন হয়তো সহকর্মীদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করার সময় হয়ে এসেছে।
এ পৃথিবীতে আপনার সময় খুবই সংক্ষিপ্ত। সুতরাং এ সময়টুকু আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন এবং যাকে যত্ন করেন তার সঙ্গেই কাটানোর চেষ্টা করুন। যারা আপনার জীবনে কোন রকম অর্থ বহন করেনা তাদের পেছনে কোন সময় নষ্ট করার দরকার নেই। যে মানুষগুলো আপনাকে উপরে উঠতে সাহায্য করবে, ভালো অনুভব করাবে এবং খুশি রাখতে পারবে, মুল্যবান সময়গুলো তাদেরই উপহার দিন।
প্রিয়.কম



