আন্তর্জাতিক সংবাদ

মাদকের অভিযোগ প্রমাণ হলে ছেলেকে হত্যা করা হবে: দুতার্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে বলেছেন, তার ছেলের বিরুদ্ধে ওঠা মাদক চোরাচালানের অভিযোগ প্রমাণিত হলে তাকে গুলি করে মেরে ফেলা হবে। আর এই কাজ যেসব পুলিশ করবে তাদের তিনি সুরক্ষা দেবেন। বিরোধীদলীয় একজন পার্লামেন্ট সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি মাসে প্রেসিডেন্টের ছেলে পাওলো দুতার্তের (৪২) বিরুদ্ধে সিনেটে তদন্ত শুরু হয়।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন চীনা মাদক ব্যবসায়ীকে চীন থেকে বিপুল পরিমাণ মাদক পাচার করতে সহায়তা করেছিলেন। ম্যানিলায় প্রেসিডেন্ট প্রাসাদে সরকারি কর্মীদের উদ্দেশ্যে দুতার্তে একথা বলেন। দুতার্তে দেশটির আইন শৃঙ্খলা নিয়ে নজিরবিহীন প্রচারণার মধ্যদিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। তিনি এক লাখ মাদক পাচারকারী ও মাদকাসক্তকে হত্যা করে সমাজ থেকে অবৈধ মাদক নির্মূলের অঙ্গীকার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button