আন্তর্জাতিক সংবাদ

নেকাব পরায় ব্রাসেলস থেকে ড্যানিশ নারীকে ফেরৎ

নেকাব খুলতে অস্বীকার করায় এক ড্যানিশ নারীকে ব্রাসেল বিমান বন্দর থেকে ফেরৎ পাঠিয়েছিল বেলজিয়াম পুলিশ। নেকাবে পুরো মুখমণ্ডল ও শরীর ঢেকে রাখায় তার পরিচয় নিশ্চিত করতে না পারায় ফেরৎ দেওয়া হয়েছিল ওই নারীকে। একথা জানিয়েছেন বেলজিয়ামের অভিভাসন বিষয়ক প্রতমন্ত্রী থিও ফ্রাঙ্কেন। নিজ অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শনিবার একথা লিখেছেন তিনি।
তিনি লিখেছেন, ‘তিউনিস থেকে একজন ড্যানিশ নাগরিক আসছিলেন। যিনি আমাদের সীমান্তে তার নেকাব খুলতে অস্বীকৃতি জানান। তাই পুলিশ তাকে শনাক্ত করতে পারেনি। যে কারণে তাকে আবারও তিনউসে ফেরৎ পাঠানো হয়।’ তবে ওই নারীর নাম জানাতে পারেননি মন্ত্রী।
ফ্রাঙ্কেন আরও লিখেছেন, ‘বৃহস্পতিবার আমার ড্যানিশ সহকর্মী ইনগার (ডেনমার্কের অভিভাসন বিষয়ক মন্ত্রী ইনগার স্টোজবার্গ) জানিয়েছেন নেকাব পড়া ব্যক্তিটি তাদের নাগরিক।’
২০১১ সালের ২৩ জানুয়ারি নারীদের জন্য নেকাব ও বোরকা পড়া নিষিদ্ধ করে বেলজিয়াম। এই আইন লঙ্ঘন করলে জরিমানা ও সাত দিনের কারাদণ্ডের বিধান রয়েছে। ইউরোপের মানবাধিকার বিষয়ক আদালতও বেলজিয়াম সরকারের এই সিদ্ধান্ত বহাল রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button