Uncategorized

মানিকগঞ্জ হাসপাতালে ১৮ দালাল আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতাল এলাকা থেকে নারীসহ ১৮ দালালকে আটক করেছে পুলিশ। বুধবার হাসপাতাল ও এর পাশবর্তী এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে।
জেলা গোয়েন্দা বিভাগ জানায়, হাসপাতালের তত্ত্বাবধায়ক দালালদের উৎপাত সম্পর্কে তাদের অবহিত করেন। জনসাধারণের পক্ষ থেকেও অভিযোগ ছিল। কয়েকদিন গোপনে অনুসন্ধান করে ডিবি পুলিশ বেশ কয়েকজন দালালকে চিহ্নিত করে। এরা গরিব রোগীদের ভালো চিকিৎসার কথা বলে হাসপাতাল থেকে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যেত।
আটক ১৮ দালালের মধ্যে ১০ জন নারী। আটকৃতরা হচ্ছে, ইলিয়াস হোসেন, শাহীন আলম, আনোয়ার হোসেন, মনির হোসেন, আলাল, বাদশা মিয়া, আ. আজিজ, চিনু মিয়া, রোকেয়া বেগম, সেলিনা, সুলতানা বেগম, বিউটি আক্তার, রওশনা, সন্ধ্যা রানী, ফিরোজা বেগম, হুসনা বেগম, কমলা বেগম ও রেহানা আক্তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button