খেলা

খেলার মাঠে ঘুমিয়ে পড়লেন ধোনি!

পাল্লেকেলেতে তৃতীয় এক দিনের ম্যাচের খেলা চলছিল ভারত-শ্রীলঙ্কার মধ্যে। দলের পারফরম্যান্সে বিরক্ত শ্রীলঙ্কা সমর্থকরা ম্যাচের অন্তিম লগ্নে হঠাৎই গ্যালারি থেকে ছুড়তে শুরু করে প্লাস্টিকের বোতল, কাঠের টুকরো। যে কারণে বন্ধ হয়ে যায় খেলা। ক্ষুব্ধ গ্যালারি সামলাতে পুলিশ যখন ব্যস্ত, তখনই ক্যামেরা ঘুরে মাঠের মধ্যে এবং ধারণ করে একটি বিরল দৃশ্য।
দেখা যায়, পিচের ধারে শুয়ে আছেন মহেন্দ্র সিংহ ধোনি। বরং বলা ভাল নাক ডেকে ঘুমচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক! মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ধোনির এই ঘুমের ছবি এবং ভিডিও। বহু ধোনি ভক্ত ধোনির এই ভিডিও টুইট করেন। এরপরই সেই ছবি স্যোসাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
লঙ্কান সমর্থকদের এই বিশৃঙ্খলার কারণে ৩৫ মিনিট বন্ধ ছিল খেলা। তবে, খেলা বন্ধ থাকলেও ম্যাথিউসদের হারাতে তেমন বেগ পেতে হয়নি ভারতকে। এ দিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর ফলে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button