বিনোদন
এই রূপে এই নায়িকাকে কখনও দেখেছেন?
নায়ক নায়িকাদের নিয়ে লোকজনের কৌতূহলে শেষ নেই। তাই তারকারা ভক্তদের সামনে কিংবা ক্যামেরার সামনে যাওয়ার আগে প্রাকৃতিক মুখ আড়াল করেন মেকআপের মাধ্যমে। কিন্তু এই নায়িকা কোন মেকআপ ছাড়াই সেলফি তুলে তা প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে ঠিক যেমনটা দেখায় দুই বন্ধুকে, ঠিক তেমনটাই তাদেরও দেখাচ্ছিল। আড্ডা দিতেই পুরনো বন্ধু ও বলিউড অভিনেত্রী রানি মুখার্জির সঙ্গে দেখা করলেন শাহরুখ খান পত্নী গৌরি খান।
সেখানেই ‘নো মেকআপ’ এ হাজির হন রানি। এদিন কোনও মেকআপ, হেয়ার স্টাইল ছাড়াই সাধাসিধা ভাবেই গিয়েছিলেন রানি, সেকথা জানাতে ভোলেননি গৌরি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস




